শিক্ষাঙ্গন

চায়নার স্টুডেন্ট ভিসা (X1) এর আবেদন প্রক্রিয়া

অনেকেই জানতে চান চায়নার স্টুডেন্ট ভিসা (X1) এর আবেদন প্রক্রিয়া কেমন। আজকে ধাপে ধাপে পুরো প্রসেস এখানে শেয়ার করলাম, আশা করি সবার উপকারে আসবে।

 ধাপ ১: অনলাইনে ভিসার আবেদন ফরম পূরণ

প্রথমে একটি অ্যাকাউন্ট খুলে China Visa Application Portal এ লগইন করুন।

➡️ তারপর Start Application অপশনে ক্লিক করে প্রয়োজনীয় সব তথ্য ও ডকুমেন্টস আপলোড করুন:

• পাসপোর্ট সাইজ ছবি (33×48 mm)

• পাসপোর্ট স্ক্যান কপি

• JW202/201 ফর্ম

• Admission Notice

• Bank Statement (যাদের Full Scholarship নেই শুধু তাদের জন্য)

➡️ ফরম সাবমিট করার পর PDF কপি ডাউনলোড করে রাখুন। এরপর আপনার Status থাকবে “Under Review”।

✅ Review complete হলে ইমেইলে জানিয়ে দেওয়া হবে: “Video interview to be scheduled.” তখন আপনি নিজের Interview Date এবং Time সিলেক্ট করে Appointment নিবেন।

 ধাপ ২: এম্বাসিতে ইন্টারভিউ দেওয়া (Embassy Interview Experience)

আপনি যেদিন ইন্টারভিউ শিডিউল দিয়েছেন, সেই দিন সকালবেলা ঢাকায় চায়না এম্বাসিতে যান। গার্ড থেকে বাকি প্রসেস বুঝে নিন, সিরিয়াল নিন।

ইন্টারভিউতে সাধারণত খুব সহজ কিছু প্রশ্ন করে:

• আপনি কোথায় যাচ্ছেন?

• কোন Major পড়বেন?

• স্কলারশিপ পেয়েছেন কিনা?

• পড়ার খরচ কে দেবে?

➡️ পুরো ইন্টারভিউ ১ মিনিটেরও কম সময় হয়। এরপর পাসপোর্ট ফেরত দিয়ে ইমেইলে PDF আকারে একটি Approved Mail আসবে।

এই প্রশ্নগুলোর উত্তর যদি সহজভাবে ও আত্মবিশ্বাসের সাথে দেন, তাহলে কোনো সমস্যা হবে না।

 ধাপ ৩: পাসপোর্ট জমা দেওয়া (Visa Center – Banani)

PDF প্রিন্ট করে পাসপোর্টসহ চলে যান বনানীর চায়না ভিসা সেন্টারে:

📍 Visa Centre Office

3rd Floor, Prasaad Trade Centre,

6 Kemal Ataturk Avenue, Banani, Dhaka

সেখানে গিয়ে টোকেন নিয়ে সিরিয়াল অনুযায়ী জমা দিন:

✅ ফিঙ্গারপ্রিন্ট

✅ ছবি তোলা

✅ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া

 প্রয়োজনীয় ডকুমেন্টস:

• Approved mail এর প্রিন্ট কপি

• Visa Application Form (সাইন করা)

• JW202/201 ফর্ম

• Admission Notice

• পাসপোর্ট ও একটি ফটোকপি

• Bank Statement (যদি Full Scholarship না থাকে)

 অন্যান্য ডকুমেন্টস (ঐচ্ছিক কিন্তু রাখতে ভালো):

• একাডেমিক সার্টিফিকেট

• পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

• মেডিকেল ফর্ম

• জন্মনিবন্ধন / NID

💰 ভিসা ফি: ৬৮৯০ টাকা (ক্যাশে)

ডেলিভারি স্লিপে লেখা থাকবে পাসপোর্ট কবে নিতে পারবেন।

🔔 Visa Type: X1 (Student Visa)

🔓 Entry: Single Entry

 পরামর্শ: ভয় পাওয়ার কিছু নেই। প্রশ্নগুলো খুবই বেসিক। আত্মবিশ্বাস নিয়ে যান, হেসে কথা বলুন—এটাই যথেষ্ট। সবার জন্য শুভকামনা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Unblock Your Adblocker!